Type Here to Get Search Results !

পুনেওয়ালার ভুল হিসাবে যেভাবে টিকার সংকটে পড়ে গরিব দেশগুলো

গত বছর করোনার ধাক্কাটা সামলাতে যখন হিমশিম খাচ্ছে বিশ্ব, ঠিক সে সময় মহামারিকে কাজে লাগিয়ে ব্যবসার পরিকল্পনা করছিলেন ভারতের ধনকুবের সাইরাস পুনেওয়ালার ছেলে। তিনি আদর পুনেওয়ালা, সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ভারতের সেরাম ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। নিজ প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা সরবরাহের আশ্বাস দিয়েছিলেন পুনেওয়ালা। জোগাড় করেছিলেন কোটি কোটি মার্কিন ডলার। তবে শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখতে পারেননি। এতে ভুক্তভোগী হয়েছে বাংলাদেশও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, করোনার টিকা উৎপাদনের পরিকল্পনা বাস্তবে আনা পুনেওয়ালার জন্য বড় সিদ্ধান্ত ছিল। কারণ, সে সময় বাজারে আসেনি কোনো টিকা। সব কটিই পরীক্ষার পর্যায়ে ছিল। সবচেয়ে আশা জাগাচ্ছিল অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা। সেটি নিয়েই সামনে এগোনোর সিদ্ধান্ত নেন পুনেওয়ালা।

সিএনএনকে পুনেওয়ালা বলেন, ‌‌‌‘আমরা যে ঝুঁকি নিচ্ছি, তার একটা হিসাব–নিকাশ করাই যাচ্ছিল। তবে সত্যি বলতে কি, আমি সে সময় অন্য কোনো পথ দেখিনি। আমার শুধু মনে হয়েছিল, কোনো না কোনোভাবে যদি না এগোই, তাহলে পরে পস্তাতে হবে।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies